কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্বরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন


ওমর ফারুক সুমন    |    ০৫:৫০ পিএম, ২০২৬-১১-১২

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্বরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ নামে স্বরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বরণিকার মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজুসহ আমন্ত্রিত অতিথিরা।

মোড়ক উন্মোচন শেষে জোন কমান্ডার আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্বরণিকার কপি তুলে দেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপভোগ করেন আনন্দঘন পরিবেশ।