ওমর ফারুক সুমন | ১০:৩৩ পিএম, ২০২৬-১১-০৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্লাস পার্টি।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এবং তাঁর সহধর্মিণী নাসরিন রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জোন কমান্ডারের সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। এ সময় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন। তাঁর এমন আন্তরিক অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। এতে শিক্ষার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়ে।
এ সময় জোন কমান্ডার বলেন, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পড়াশোনা ও ফলাফলের মান বরাবরই সন্তোষজনক। পাহাড়ে এ বিদ্যালয়টি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করছে। বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থী এবং শিক্ষকদের সমান অংশগ্রহণ প্রতিষ্ঠানটির পথচলাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করছে।
তিনি আরও বলেন, সবাই মিলেমিশে এ বিদ্যালয়ের হাত ধরে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পাহাড় গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকরা এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের জন্য মারিশ্যা জোন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরিশেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্লাস পার্টির সমাপ্তি ঘটে।
আলমগীর মানিক : আলমগীর মানিক এতদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অন্তত এমন একটি ঘটনা ঘটাল, যা রাঙামাটিà¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় এবং চাঁদের গা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : খাগড়াছড়িতে পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited