আলমগীর মানিক | ১০:৫৮ পিএম, ২০২৬-১১-০৭
আলমগীর মানিক
রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি (১ নম্বর সহসভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতা বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় তাঁর নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদক আলমগীর মানিককে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাঁদের কেউ কেউ এলাকায় ফিরে এসে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করছেন; এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের সহায়তা করছেন কি না, তা খতিয়ে দেখতে পুরো রাঙামাটি জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় চিংকিউ রোয়াজার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শনিবার রাত ১০টার সময় কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উà¦...বিস্তারিত
আলমগীর মানিক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited