শান্তিনগর থেকে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার


অহিদুল ইসলাম অভি    |    ০৫:২৫ পিএম, ২০২৬-১০-০২

শান্তিনগর থেকে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রাঙামাটির শান্তিনগর এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে মো. ইসা নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। তিনি বরকল উপজেলার এরাবিয়ান গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে শান্তিনগরে বড় ভাই মো. মুসার বাসা থেকে বের হন ইসা। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইসার বাবার নাম মো. আব্দুর রশিদ। পরিবারের সদস্যরা জানান, ইসার সন্ধান পেতে তারা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করছেন।

কেউ মো. ইসার সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৮৯১৫৬৪০৯৫

নিখোঁজ কিশোরের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।