রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে যুবকের রহস্যজনক মৃত্যু


আজগর আলী খান    |    ১২:৫৮ এএম, ২০২৬-০৯-৩০

রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে  ইমন দাশ  (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।  রাজস্থলী  উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া গ্রামের প্রবীর শীলের বাড়ীতে  এ ঘটনা ঘটে।  মঙ্গলবার  সকাল ৬ টায়   সকালে নিহতের লাশ উদ্ধার করে পরিবাবের সদস্য কাঞ্চন দাশ  এ তথ্য নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্ত ছাড়া দাহক্রিয়া করা হয়েছে। 

 

 নিহত ইমন দাশ চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার ব্রাম্মণ হাটের অঙ্গিনা পোষ্ট মাষ্টারের বাড়ীর স্বপণ কান্তি দাশের  ছেলে। 

 

নিহতের পরিবারের আত্নীয় জেঠাতো ভাই কাঞ্চন দাশ জানায়, মঙ্গলবার সকালে  আমাদের মোবাইলে ফোন করে বলেন, ইমন দাশ গুরুতর অসুস্থ   অবস্থায় পড়ে আছে। তাকে দুলাল দে ( তনয়) ও অজয় নামক দুই ব্যক্তি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলে চন্দ্রঘোনা হেলথ কেয়ারের চিকিৎসক মৃত ঘোষণা করেন ।নিহত ইমনের  সঙ্গে প্রবীর শীলের বাড়ীর  যোগাযোগ ছিল এমন কি সুবর্না নামক একটি প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক  গড়ে উঠে  বলে স্থানীয়রা জানান।  নিহত ইমন চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার ব্রম্মাণহাট অশ্বিনা পোষ্ট মাষ্টার বাড়ীর স্বপণ দাশের ছেলে। 

 

এ বিষয়ে তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি সদস্য  শিমুল দাশ  বলেন, প্রবীর শীলের বাড়ীতে নিহত ইমন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেযার  হাসপাতালে নিয়ে যাই বলে জানতে পারি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

 

চন্দ্রঘোনা হেলথ কেয়ার  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  বলেন, ‘ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে  ইমন দাশ কে।  ময়নাতদন্ত না করে তার আত্নীরা রাউজান নিয়ে যায়। 

 

 এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান বলেন,ঘটনা শুনার পর আমরা প্রবীর শীলের বাড়ীতে যায় সে খানে সবার সাথে কথা বলে দুইজন মহিলা কে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানাযাবে।   ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কারণ  ময়নাতদন্ত ছাড়া লাশ দাহ করা হয়ছে। নিহতের পরিবারের মামলার ও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে,অসুস্থ হয়ে মারা গেছে  নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

নিহত ইমনের মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলে জানা গেছে। নিহতের জেঠাতো ভাই কাঞ্চন দাশ বলেন আমার ভাই কে যখন সৎকার করতে নেওয়া হয় তখন তার শরীরের পায়ের আঠু ও মাথায় বড় ধরনের নির্যাতনের আঘাত ছিল। তার  মৃত্যুর পিছনে দুলাল দে, তনয় নামক একব্যক্তির যোগসাজস রয়েছে বলে ধারনা করেছেন।