অহিদুল ইসলাম অভি | ১১:১১ পিএম, ২০২৬-০৯-২৮
রাঙামাটিতে আসা পর্যটকদের অবস্থানের সময় বাড়াতে জেলার পর্যটন সুবিধা আরও বিস্তৃত ও আকর্ষণীয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
দীপন তালুকদার দীপু বলেন, রাঙামাটিকে পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছে রাঙামাটিকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, রাঙামাটিতে আসা অনেক পর্যটক স্বল্প সময় অবস্থান করে ফিরে যান। তাই পর্যটকদের আরও বেশি সময় রাঙামাটিতে অবস্থানের সুযোগ তৈরি করতে পর্যটন সুবিধা সম্প্রসারণ ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পর্যটন কর্তৃপক্ষ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি রাঙামাটির পর্যটন সম্ভাবনা নিয়ে গবেষণার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পর্যটন বিকাশের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের সেবার মান বাড়ানো এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাজেকের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাজেকে রোড শো, বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, ফটোগ্রাফি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তথ্যবিষয়ক ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
আয়োজকদের মতে, সাজেকের প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি ও জনগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ à¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে আসা পর্যটকদের অবস্থানের সময় বাড়াতে জেলার পর্যটন সুবিধা আরও বিস্তৃত ও আকর্ষণীয় করার পর...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও à¦...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা শুরু। রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে রোববার (২৮ সেà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে রাঙামাটি শহরের বিভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited