আজগর আলী খান | ০৭:৪৯ পিএম, ২০২৬-১০-০১
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
তিনি প্রবীণদের সম্মান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ উৎস।
তিনি বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তাঁদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে।
তাই পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে প্রবীণদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউছুফ হাসান আরও বলেন, বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রবীণদের আত্মমর্যাদা ও সম্মান রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
এর অংশ হিসেবে বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পরিবারের সদস্যদের আরও যত্নশীল হওয়ার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়ন ও নতুন প্রজন্মের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হয়।
নাজিম আল হাসান : বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিà...বিস্তারিত
আজগর আলী খান : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উৎসবমুখর পরিবà...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ২০...বিস্তারিত
আলমগীর মানিক : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল...বিস্তারিত
মনির হোসেন : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited