ইকবাল হোসেন | ০১:২৮ এএম, ২০২০-০৯-০৫
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা, শুভেচ্ছা বিনিময় সভা ও বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
বিশেষ অতিথি হিসেবে জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু। এছাড়াও জেলা ছাত্রদলের সহ সভাপতিরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম হ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতৃবৃন্দ।
এতে কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিনের সভাপতিত্বে সদস্য সচিব অলি আমাদের অসুস্থ জনিত কারনে অনুপস্থিত থাকায় অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক এমএ হোসাইন জনি ও সুমন হোসাইন।
পবিত্র কুরআন শরীফ তিলওয়াত ও গীতা পাঠের পর একে একে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও যুগ্ম আহবায়কদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের বক্তব্য পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ছাত্ররাজনীতির নানা দিক নিয়ে বক্তব্য প্রধান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কমিটির সভাপতি জনাব ইমরান চৌধুরী সুজনের হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবগঠিত আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যদের সাথে নিয়ে আহবায়ক মোঃ আল-আমিন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited