কলেজ ছাত্রদলের নতুনদের পরিচিতি ও সাবেকদের বিদায় অনুষ্ঠিত


ইকবাল হোসেন    |    ০১:২৮ এএম, ২০২০-০৯-০৫

কলেজ ছাত্রদলের নতুনদের পরিচিতি ও সাবেকদের বিদায় অনুষ্ঠিত

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা, শুভেচ্ছা বিনিময় সভা ও বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি  ফারুক আহমদ সাব্বির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

বিশেষ অতিথি হিসেবে জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু। এছাড়াও জেলা ছাত্রদলের সহ সভাপতিরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম হ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতৃবৃন্দ।

এতে কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিনের সভাপতিত্বে সদস্য সচিব অলি আমাদের অসুস্থ জনিত কারনে অনুপস্থিত থাকায় অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক এমএ হোসাইন জনি ও সুমন হোসাইন।

পবিত্র কুরআন শরীফ তিলওয়াত ও গীতা পাঠের পর একে একে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও যুগ্ম আহবায়কদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের বক্তব্য পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ছাত্ররাজনীতির নানা দিক নিয়ে বক্তব্য প্রধান করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কমিটির সভাপতি জনাব ইমরান চৌধুরী সুজনের হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবগঠিত আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যদের সাথে নিয়ে আহবায়ক মোঃ আল-আমিন।