লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত


গোলামুর রহমান-লংগদু    |    ০৪:৪৮ পিএম, ২০২৩-০৩-২১

লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ‌বিদায় ও দোয়া, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২১ মার্চ) বেলা ১২ টায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান  এর সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, বায়তুশ শরফ মাদ্রাসার সুপার ফোরকান আহমদ,লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ।

পরিশেষে বিদায়ীদের জন্য দোয়া মুনাজাত এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।