নিজস্ব প্রতিবেদক | ১২:৩৬ পিএম, ২০২৩-০৩-২১
" সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন " এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর যৌথ আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হলো আর্ন্তজাতিক বন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সভাপতিত্বে আশিকার কমিউনিকেশন অফিসার প্রবীর চাকমা এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরেস্টি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নিখিল চাকমা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মাসুম আলম, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ভাইজ্জাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
স্বাগত বক্তব্য রাখেন আশিকার প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা।
এসময় অতিথিরা বলেন বন পরিবেশ রক্ষা করতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বন সম্পদ বৃদ্ধি করতে হবে এবং বনকে ভালোবাসতে হবে।
বক্তারা আরোও বলেন, যারা বন ধ্বংস করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
পরে দিবসটি উপলক্ষে কাপ্তাই প্রশান্তি পার্ক সংলগ্ন কাপ্তাই সড়ক হতে বর্ণাঢ়্য র্যাালি বের করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited