নিজস্ব প্রতিবেদক | ০৬:০৯ পিএম, ২০২৩-০৩-২০
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং ২০২৩ সনের এস এস সি (সাধারণ) ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ২০ মার্চ সোমবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন, সহকারী শিক্ষক কনক বড়ুয়া, আইসিটি শিক্ষক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মং মারমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।
বিদায় ছাত্র-ছাত্রী সাধারণ ৩১৩ জন , ভোকেশনাল ১১০ জন মোট ৪২৩জন বিদায় নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited