রাজস্থলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা


আইয়ুব চৌধুরী    |    ০৭:১৩ পিএম, ২০২৩-০৩-১৫

রাজস্থলীতে  বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

"নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির রাজস্থলীতে  বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে  অনুষ্ঠিত হয়েছে। 
রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ  এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া,নির্বাহী অফিসারের  অফিস সহকারি প্রূথোয়াই মারমা, জাহাঙীর আলম প্রমুখ।
সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তার অধিকার রক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।