রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৪ পিএম, ২০২৩-০৩-০৭

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার  সকালে রাঙামাটি বঙ্গবন্ধু মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষে  বঙ্গবন্ধু মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এর পর পর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মীর আবু তৌহিদ,  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে পক্ষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,  রাঙামাটি জেলা বীরমুক্তিযোদ্ধা, রাঙামাটির বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্কুল থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।