রাজস্হলীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা খাদে আহত ২


আইয়ুব চৌধুরী    |    ০৮:২৫ পিএম, ২০২৩-০২-২৭

রাজস্হলীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা খাদে আহত ২

রাঙামাটি রাজস্থলী- চন্দ্রঘোনা সড়কে মালবোঝাই একটি সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এতে গাড়ীতে থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হয়। 

সোমবার ২৭শে মার্চ বিকাল ৫ টায় রাজস্থলী থেকে চন্দ্রঘোনা যাওয়ার পথে  উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গামারী বাগান নামক এলাকায় বেপরোয়াগতিতে গাড়ী চালালে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত চালক ও যাত্রীকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে। এতে যাত্রী রুবেল মিয়ার (৩১)অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সিএনজি টি থানা হেফাজতে আনা হয়েছে।