নিজস্ব প্রতিবেদক | ০৮:২১ পিএম, ২০২৩-০২-২৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি এলাকায় ৩ শতাধিক পাহাড়ী অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল দশ ঘটিকায় মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ২০ ইসিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দীন এই চিকিৎসা সহায়তা প্রদান করেন । সেনাবাহিনীর সড়ক তৈরির পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ কর্মসূচীর মাধ্যমে বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর, ছোট কচুছড়ি, বড় কচুছড়ি, মোড়ঘোনা ছড়া, খাগড়াছড়ি পাড়া সহ আশপাশের গ্রামের ৩ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চলমান মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজ সম্পন্ন হলে সীমান্তবর্তী এসব গ্রামের মানুষের জীবনমানে ব্যাপক উন্নয়ন ঘটবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited