নিজস্ব প্রতিবেদক | ০১:৫৩ পিএম, ২০২৩-০২-২১
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, পৃথিবীতে আর কোন জাতি ভাষার জন্য এত বড় আত্নত্যাগ করেনি। যেটা শুধু বাংলাভাষার জন্য বাঙালি জাতি করেছে। তিনি আরো বলেন,ভাষা শহীদদের আত্নত্যাগের কারণে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
দেশে সর্ব্বোচ্চ আদালতসহ সর্বত্র তিনি বাংলা ভাষার প্রচলনের জন্য অনুরোধ জানান।
রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশন এর উপ-পরিচালক মো. ইকবার বাহার চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মো. ওসমান গণি চৌধুরী, কালেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মো আবুল হাসেম সহ সংশ্লিষ্টরা।
এতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদীন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited