শহীদ দিবসে রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের নানান কর্মসূচি পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৩ পিএম, ২০২৩-০২-২১

শহীদ দিবসে রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের নানান কর্মসূচি পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন,  রাঙামাটি দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন,  পৃথিবীতে আর কোন জাতি ভাষার জন্য   এত বড় আত্নত্যাগ করেনি। যেটা শুধু বাংলাভাষার জন্য বাঙালি জাতি করেছে।  তিনি আরো বলেন,ভাষা শহীদদের আত্নত্যাগের কারণে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
দেশে সর্ব্বোচ্চ আদালতসহ সর্বত্র তিনি বাংলা ভাষার প্রচলনের জন্য অনুরোধ জানান।

রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশন এর উপ-পরিচালক মো. ইকবার বাহার চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি  রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মো. ওসমান গণি চৌধুরী,  কালেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মো আবুল হাসেম সহ  সংশ্লিষ্টরা।
এতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদীন।