একুশের প্রথম প্রহরে বীর শহীদের প্রতি বিনম্রশ্রদ্ধা রাঙামাটিবাসীর


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২১ পিএম, ২০২৩-০২-২১

একুশের প্রথম প্রহরে বীর শহীদের প্রতি বিনম্রশ্রদ্ধা  রাঙামাটিবাসীর

সারা দেশের ন্যায় যথাযোগ্য  মর্যাদায় রাঙামাটিতে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণ।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  এমপি ও রাঙামাটির  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুলিশ সুপার মীর আবু তৌহিদ,  জেলার বীর মুক্তিযোদ্ধা,  রাঙামাটি জেলা পরিষদ,  জেলার সকল রাজনৈতিক দল,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ রাঙামাটির সর্বোস্থরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।