নিজস্ব প্রতিবেদক | ১১:৩৫ এএম, ২০২৩-০২-২০
রাঙামাটির শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্মেলন কক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার এই পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতাব্বর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তারা আরো বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সরকারে পরিকল্পনা আগামীর স্মার্ট বাংলাদেশ পরিনত করা সম্ভব হবে।
বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দীন তালুকদার।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited