আইয়ুব চৌধুরী | ০৩:৫৫ পিএম, ২০২৩-০২-১০
পাহাড়ে সকল সম্প্রদায়ের সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চলে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন খাদ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের পার্বত্য এলাকার সন্তান। তাই রাঙামাটি তে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য ধর্ম মত নির্বিশেষে একে অন্যের কাঁধে হাত রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে রাঙামাটির সকল উপজেলার উন্নয়নে কাজ করে যাবার আহ্বান জানান।শুক্রবার (১০ ফেব্রয়ারী) বিকাল ২ ঘটিকার সময় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে দুইদিন ব্যাপী বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়েত্রী যজ্ঞ বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ সনাতন ধর্ম মহাসম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন। মহোৎসব কমিটির সভাপতি সুজিত করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,বাঙ্গালহালীয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সাংবাদিক ঝুলন দত্ত, আজগর আলী খান, পুলক বড়ুয়া, রাখাল চন্দ্রদাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম আমূল পরির্বতন হয়েছে। যেখানে রাস্তা-ঘাট ছিলো না সেখানে রাস্তা-ঘাট হয়েছে। সোলারের মাধ্যমে দূর্গম এলাকার মানুষ পেয়েছে বিদ্যুৎ। বর্তমান সরকার আমলেই একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। মসজিদ মন্দির গির্জা ও বিহার সহ উন্নয়নের অগ্রনী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী।
পরে এমপি দীপংকর তালুকদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপভোগ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited