মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:২৭ পিএম, ২০২৩-০২-০৮
এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে রাঙামাটিতে কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জেলা তফসিলি ব্যাংকের শাখাসমূহের সহযোগিতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক, তপন কুমার পাল,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. এমরানুল ইসলাম মজুমদার, রাঙামাটি সোনালী ব্যাংকের সহকারী পরিচালক সত্য রঞ্জন সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টরা।
এতে বক্তারা বলেন, কৃষক ও কৃষির আধুনিকায়ন ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের লাল-সবুজের বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের যত বেশি সহযোগিতা প্রদান করা যাবে ততই দেশ কৃষিতে এগিয়ে যাবে।
তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার সার, কৃষি যন্ত্রপাতিসহ কৃষিখাতে ব্যাপক ভুর্তকি দিচ্ছে। সহজে ঋণ পাবার ব্যবস্থা করেছে সরকার। কৃষি ক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করতে আজকের এই উদ্যোগ। সেইসাথে ব্যাংক গুলোকে সরকারি নির্দেশনা মেনে সহজশর্তে কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদানে আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে, জেলার ৭টি ব্যাংক ৪% সুদের হারে ৩০জন প্রান্তিক কৃষকদের মাঝে ২৭লাখ টাকা কৃষি ঋণের চেক প্রদান করা হয় ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited