নিজস্ব প্রতিবেদক | ১০:২৯ পিএম, ২০২৩-০২-০৭
মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে ২ দিন ব্যাপী একুশে বই মেলা ও মাতৃভাষায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংঘঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী একুশের বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরীসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited