নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৪ পিএম, ২০২৩-০১-২২
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই পার্বত্যাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে আসছেন ।
তিনি রবিবার (২২ জানুয়ারী) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালী মন্দির এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরোও বলেন, জয়কালী মন্দিরের উন্নয়ন সহ সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কার সহ নানাবিধ উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাশে ছিল এবং পাশে থাকবে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধরের সভাপতিত্বে এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় ধর্মীয় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক অজয় সেন ধনা।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ ও কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্দিরে সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর।
এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited