নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২৩-০১-২১
হযরত আবু বক্কর সিদ্দিক (রহমাতুল্লাহি আলাইহি) এর ওফাত দিবস স্মরণে রাঙামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় ৪র্থ তম ওয়াজ মাহফল ও হযরত আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী এবং ফরিদ আহমদ শাহ (কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এলাকার তরুণ সমাজ আয়োজিত মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জসিম উদ্দিন নুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন।
আজিমুশশান এই ওয়াজ মাহফিলের উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙামাটি জেলা সভাপতি হজরত মাওলানা এম এ মোস্তফা হেজাজী।
এছাড়াও অনুষ্ঠানে আনোয়ারা আলী হামজা জামে মসজিদের খতিব শায়ের মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজিজি, পটিয়া শাহ জাহান শাহ (রহমাতুল্লাহি আলাইহি) সুন্নিয়া মাদ্রাসা সুপার মাওলানা মোঃ জাকের উল্লাহ আজিজি, আব্দুল ফকির মাজার জামে মসজিদের খতিব হাফেজ আবুল কালাম হাশেমী ও পুরাতন বাস স্টেশন মসজিদের সহকারি ইমাম হযরত আবু বক্কর সিদ্দিক (রহমাতুল্লাহি আলাইহি) এর জিবনী সম্পর্কে আলোচনাসহ ইসলামি দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited