কাপ্তাই জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৪ পিএম, ২০২৩-০১-১৫

কাপ্তাই জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই জোনের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
আজ রোববার ১৫ জানুয়ারি সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোনের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই জোন সর্বদা আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার।