রাজস্থলী প্রতিনিধি | ০৫:৩৮ পিএম, ২০২৩-০১-০৮
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার কাপ্তাই জোন অটল ছাপ্পান্নর উদ্যোগে রাজস্থলী আর্মি ক্যাম্পের সার্বিক সহযোগিতায় কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় ৪০ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার । বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার, স্থানীয় জনপ্রতিনিধিসহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী ক্যাম্প কমান্ডার বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরন সহ নানামুখী জনকল্যাণে কাজ গুলো ধারাবাহিক ভাবে করে যাচ্ছে। সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে।পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন,সন্ত্রাসী চাঁদাবাজ কারো বন্ধু নয়,তারা জাতির শত্রু তাদের প্রতিহত করতে হবে।পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited