রাজস্থলী প্রতিনিধি | ০২:২১ পিএম, ২০২৩-০১-০৩
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পারছে । তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্টী সম্প্রদায়ের সকল ধর্মীয় সাংস্কৃতিক পালনে ব্যাপক উদ্যোগ গ্ৰহণ করেছেন। তাই নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি পরিচর্যা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। মঙ্গলবার ৩রা জানুয়ারি সকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংসিংনং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, সাবেক ইঞ্জিনিয়ার মংসুইথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্য-সদস্যবৃন্দ ও বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সদস্য-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক মারমা।
গত এক বছর আগে বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাব স্থাপিত হয়। অনুষ্ঠানে এস এস সি উত্তীর্ণ ছাত্র -ছাত্রীদের মাঝে ক্রেস প্রদান করা হয়। এবং প্রধান অতিথি অংসুপ্রু চৌধুরী বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাব উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন। পরে রাজস্থলীতে নিখোঁজ সালাউদ্দিনের পরিবারের সমবেদনা জানাতে যায় শফিপুর এলাকায় ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited