নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ এএম, ২০২৩-০১-০৩
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প- এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধিত জেলে কার্ড ধারি ১০ জন মৎস্যজীবীর মাঝে জন প্রতি ০৬ টি করে মোট ৬০টি ছাগল বিতরণ করা হয়।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা লেনিন দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্য জীবীদের মাঝে ছাগল বিতরণ কালে বক্তারা বলেন, বর্তমান সরকার পার্বত্য বাসীর জন্য কাজ করে যাচ্ছে। এখানকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পার্বত্য জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় আজ মৎস্য জীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ থাকে তখন তাদের আয় রোজগার থাকে না। তার বিকল্প আয়ের জন্য এসব ছাগল দেওয়া হয়েছে। উদ্দেশ্যে হলো ছাগলগুলো পালন করে তারা যেন আয় বাড়াতে পারে।
সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলায় ৩৬শ নিবন্ধিত জেলেদের এই প্রকল্পের আওতায় আনা হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited