নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৮ পিএম, ২০২২-১২-২৮
পাহাড়ের আনাচে কানাচে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া পৌছে যাচ্ছে মানুষের মাঝে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, তিনি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে সম্পদে পরিণত করতে হবে। আর দেশের উন্নয়নে, জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার যা কিছু করার দরকার তাই করবে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও-১ মোঃ আব্দুল্লাহেল বাকীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বিভাগ ভিত্তিক আলোচনায় বিভিন্ন দপ্তর প্রধানগণ আলোচনায় অংশ নেন। সভায় রাঙ্গামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক সান্তনু চাকমা ছাত্র-ছাত্রীর বিপরীতে শিক্ষক ও শ্রেণীকক্ষের অপ্রতুলতার পাশাপাশি বিজ্ঞান বিভাগসমূহে ল্যাব না থাকার বিষয়টি সভাকে অবহিত করেন। সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বর্তমানে অমিক্রন এর সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। বর্তমান ভেরিয়েন্টটি পূর্বতনের তুলনায় ১৬ গুণ বেশী সংক্রামক বলে উল্লেখ করেন। তিনি ষাটোর্ধ বয়সী সকলকে করোনা টিকার চতুর্থ ডোজ গ্রহণের ওপর জোর দেন এবং হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম চালু হয়েছে বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের জন্য বিভিন্ন বিভাগকে পরামর্শ দেন এবং বিভিন্ন কার্যক্রমে মিতব্যয়িতা নীতি মেনে চলার উপর জোর দেন। তিনি বর্তমানে রাঙ্গামাটির ৭১% শিক্ষার হার অর্জনকে জাতীয় পর্যায়ের অর্র্জনের কাছাকাছি বলে উল্লেখ করেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে সম্পদে পরিণত করার উপর জোর দেয়াসহ সভায় নিয়মিত উপস্থিতির উপর গুরুত্বারোপ করেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং সবার শুভকামনায় সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধের সাত দিন পার হয়েছে। দীর্ঘ অচলাবস্থায় বন্ধ হয়ে পড়েছে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited