অহিদুল ইসলাম অভি | ০৮:৫৩ পিএম, ২০২৬-১০-১০
ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস কম্পিটিশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে টিম লেজারাস। দলটির নেতৃত্বে ছিলেন পার্বত্য রাঙামাটির সন্তান মো: হোসাইন ভূঁইয়া। আগামী ৭ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হংকং যাচ্ছেন তিনি।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ডেটাডেভেলপ প্রাইজ (DDP) ২০২৬ বিডি কেস কম্পিটিশনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম লেজারাস। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতাটিতে সারা দেশের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। দুই ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা ২৪ জন প্রতিযোগীকে নিয়ে গঠিত হয় ফাইনাল রাউন্ড। পরে প্রতিযোগীদের পাঁচটি দলে ভাগ করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মো: হোসাইন ভূঁইয়ার নেতৃত্বাধীন টিম লেজারাস।
রাঙামাটির পার্বত্য অঞ্চল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করেছেন মো: হোসাইন ভূঁইয়া। তাঁর নেতৃত্বে দলের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পার্বত্য অঞ্চলের তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে দলটি।
জাতীয় পর্যায়ে এই সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রাঙ্গামাটির ছেলে হোসাইন । আগামী ৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্যায়ের আয়োজনে অংশ নেবেন তিনি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে নিজেদের উদ্ভাবনী ধারণা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবেন রাঙামাটির এই তরুণ। তাঁর এই যাত্রা পার্বত্য অঞ্চল থেকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬-এর মূল ভাবনায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পকে আরও দক্ষ, পরিবেশবান্ধব ও নিরাপদ করে তোলার সম্ভাবনা। প্রতিযোগিতাটিতে শিক্ষার্থীরা বাস্তব শিল্পসমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী সমাধান উপস্থাপনের সুযোগ পান। বিশেষ করে পোশাকশিল্পের উৎপাদনব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে প্রতিযোগিতাটি তরুণদের জন্য একটি তাৎপর্যপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
৯ অক্টোবরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিসি গ্রুপের সিইও ও ডেটাডেভেলপের সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সংশ্লিষ্ট শিল্পসংগঠনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রতিযোগিতাটির গুরুত্ব এবং বাস্তব শিল্পসমস্যা সমাধানে এর প্রাসঙ্গিকতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
শিক্ষার্থী, প্রযুক্তি ও শিল্প খাতের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ তরুণদের বাস্তবমুখী চিন্তা ও উদ্ভাবনী সমাধান তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এই প্রতিযোগিতায় টিম লেজারাসের চ্যাম্পিয়ন হওয়া সেই প্রচেষ্টারই একটি উল্লেখযোগ্য অর্জন।
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলা ৫ নম্বর ভাসান্যাদ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোক্তাদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস কম্পিটিশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষà¦...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যো...বিস্তারিত
মেহেদী হাসান : ট্রাকে মৌসুমী ফল জাম্বুরা পরিবহনে সর্বোচ্চ ১৮ ফুট উচ্চতার সীমা নির্ধারণকে কেন্দ্র করে রাঙ্গামাটà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited