অহিদুল ইসলাম অভি | ০৬:১৫ পিএম, ২০২৬-১০-০৭
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল (৩২) রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাঠাঁলতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুক (৪৮)কেও গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ফারুকসহ ইলিয়াস রনি (২৮), নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশি (৩৫)-এর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে মাদকসেবনের অভিযোগে মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া মো. সাইদুল ইসলাম (২০)কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৮, ৯ ও ১০ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানিয়েছে, রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাঙামাটি আইটি স্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিনà§...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কিট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা, নির্ধারিত মূল্যতালিকা না ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited