বিলাইছড়ি প্রতিনিধি | ০১:০৯ এএম, ২০২৬-১০-১০
রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিলাইছড়ি বাজার, ধুপপাছড়া, বহলতলী, কেংড়াছড়ি ও গাছকাটাছড়া এলাকার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৩১৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১১৭ জন পুরুষ, ১৬৩ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে। বিলাইছড়ি জোন সদরের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের পাশাপাশি জোন কমান্ডারের সহধর্মিণীও রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যো...বিস্তারিত
মেহেদী হাসান : ট্রাকে মৌসুমী ফল জাম্বুরা পরিবহনে সর্বোচ্চ ১৮ ফুট উচ্চতার সীমা নির্ধারণকে কেন্দ্র করে রাঙ্গামাটà...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাà...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের দক্ষিণ পাশে তিনব্রিজ বটতলা সড়কের একটি ব্রিজ থেকে à...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited