আলমগীর মানিক | ০৪:৩৮ পিএম, ২০২৬-১০-০৯
আলমগীর মানিক
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদকসেবী হিসেবে চিহ্নিত। তাঁরা হলেন; নিজাম উদ্দিন (৩১), কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১), মো. হোসেন আলী ফকির (২৩) ও ইমং মারমা (২৯)।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়া চাকমা (৪২), মো. শাকিল (৩৫) ও ইমাম হোসেন রাজুকে। তাঁদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানা, শাকিলকে জিআর পরোয়ানা এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ মজুমদার (৪৮), সাকিব হোসেন (২১), মো. মনিরুল ইসলাম ইমন (১৯), মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), মো. মিজানুর রহমান (২৪) ও মো. আলতাফ হোসেনকে (৩১)। তাঁদের মধ্যে আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যো...বিস্তারিত
মেহেদী হাসান : ট্রাকে মৌসুমী ফল জাম্বুরা পরিবহনে সর্বোচ্চ ১৮ ফুট উচ্চতার সীমা নির্ধারণকে কেন্দ্র করে রাঙ্গামাটà...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাà...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের দক্ষিণ পাশে তিনব্রিজ বটতলা সড়কের একটি ব্রিজ থেকে à...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited