রাঙামাটিতে ইউছুফ চৌধুরীর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মনির হোসেন    |    ১১:৫৮ পিএম, ২০২৬-০৯-৩০

রাঙামাটিতে ইউছুফ চৌধুরীর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিল শুরুর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ব্যানারে আগুন দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসপি অফিস চত্বর ঘুরে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে দোয়েল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সিরাজ।

কর্মসূচিতে রাঙামাটি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি মো. ছগির, মো. জাফর, সহ-সাধারণ সম্পাদক মো. শুক্কুর, মোহাম্মদ মোস্তফা কামাল শুক্কুর, মোহাম্মদ কামাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রহিমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাবু মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর, আলাউদ্দিন, বদি আলম, আলমগীর, বাদশা, নাজিম উদ্দিন, শাহাদাত, আব্দুল আলম, হাশেম ও মাহবুবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।