ইলিপন চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি সাব্বির


মাহাদি বিন সুলতান    |    ১০:১৯ পিএম, ২০২০-১২-১৫

ইলিপন চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি সাব্বির

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নবগঠিত কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমাকে ফুল দিয়ে বরণ করে নিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির হোসেন।

মঙ্গলবার (২৫ শে ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নিজ কার্যালয়ে ওসি সাব্বির হোসেন ইলিপন চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা নানিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির হোসেন কেও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে ইলিপন চাকমা থানার আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় তিনি পুলিশের বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন আইনি কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, এসআই আনোয়ার কামাল,সহ-সভাপতি আনসার আলী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত তালুকদার এবং উপজেলা ছাত্রলীগ'র সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমূখ।