উন্নয়নের স্বার্থে আলোচনার টেবিলে আসুন আমরা আপনাদের শত্রু নয়


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৯:৫০ পিএম, ২০২০-১২-১৫

উন্নয়নের স্বার্থে আলোচনার টেবিলে আসুন আমরা আপনাদের শত্রু নয়

পার্বত্য শান্তি চুক্তি হয়েছে দুটি দলের বাংলাদেশ আওয়ামীলীগ এবং পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির মধ্যে।তারই সুফল হিসেবে আজ আমরা পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য হতে পেরেছি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে ভুল বুঝাবুঝি পরিহার করে আলোচনার টেবিলে আসুন। আমরা আপনাদের শত্রু না,বন্ধু ভেবে এখানকার জনগণের জীবনমান উন্নয়ন করতে চাই এমনটাই বলেছেন নব নির্বাচিত রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।

মঙ্গলবার জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে বিদায় এবং নব নির্বাচিত সদস্য প্রবর্তক চাকমাকে বরণ অনুষ্ঠানের আয়োজন করেন জুরাছড়ি উপজেলা ছাত্রলীগ।

অনুষ্ঠানে ছাত্রলীগের সাধরণ সম্পাদক সুদীপ্ত চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগের সহ-সভাপতি প্রিয়াস চাকমা।

বিদায়ী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,বিগত পাঁচটি বছরে জুরাছড়ি উপজেলায় যতটুকু সম্ভব উন্নয়ন করেছি,দূর্গম এলাকায় উন্নয়নের মানসিকতা থাকলেও সঠিক পরিবেশ না থাকায় উন্নয়ন করা সম্ভব হয়নি। আমার চাইতে বর্তমান নব নির্বাচিত সদস্য প্রবর্তক চাকমা প্রত্যন্ত এলাকায় উন্নয়নের আলো পৌঁছে দিতে পারবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে প্রবর্তক চাকমা আরো বলেন,জুরাছড়ি উপজেলার শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে দুমদুম্যা ইউনিয়নে বগাখালি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়,ফকিরাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়,জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সু-প্রতিষ্ঠিত করতে হবে। তাই সকল বিভেদ ভুলে গিয়ে এসব প্রতিষ্ঠানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সকলকে উন্নয়নের স্বার্থে এগিয়ে আসার আহব্বান করেন।

এছাড়াও দূর্গম পাহাড়ে এখনো অনেক পানির সমস্যা,এসব সমস্যা নিরসন করতে হলে প্রয়োজন সমন্বয়,উপজেলা পরিষদে বাজেট একদম সীমিত,তাদের পক্ষে উন্নয়ন বেশী কিছু উন্নয়ন করা সম্ভবহীন। উন্নয়ন করতে হলে প্রয়োজন পার্বত্য জেলা পরিষদকে সহযোগিতা করা। সকলের সহযোগিতা সহমর্মিতা পেলে জুরাছড়ি উপজেলাকে উন্নয়নের ক্ষেত্রে কিছুতা হলেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রবর্তক চাকমা।

ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা সভাপতিত্বে,উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সদস্য চারু বিকাশ চাকমা,আওয়ামীলীগ নেতা সুমতি বিকাশ দেওয়ান,সিন্দু প্রিয় চাকমা,মিন্টু চাকমা,উজ্জ্বল কুমার চাকমা প্রমূখ।অনুষ্ঠান শেষে বিদায়ী এবং নবাগত সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।