শাহ আলম | ০৯:৩৮ পিএম, ২০২০-১২-১৫
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র ১১তম ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সভাপতি পদে হাজী মো: আজম খান চৌধুরী (চেয়ার) এবং সাধারন সম্পাদক পদে শাওন ফরিদ (আনারস) নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা ১০মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হাজী মো: আজম খান চৌধুরী (চেয়ার) মার্কায় ২১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো: আনোয়ার মিয়া বানু (হারিকেন) মার্কায় পেয়েছেন ১৪৫ ভোট এবং হাজী মো: আবু ইউসুফ ভূইয়া (বাইসাইকেল) মার্কায় পেয়েছেন ৩১ ভোট।
সহ সভাপতি পদে মো: আনোয়ার খান (রিক্সা) মার্কায় ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী হাবিবুর রহমান চৌধুরী (হরিণ) মার্কায় পেয়েছেন ১৬৪ ভোট।
সাধারন সম্পাদক পদে শাওন ফরিদ (আনারস) মার্কায় ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মো: শহিদুল্লাহ (দেওয়াল ঘড়ি) ১৫৩ ভোট।সহ-সাধারন সম্পাদক পদে হাজী মো: বখতেয়ার হোসেন মুরাদ বৈদ্যুতিক পাখা) মার্কায় ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ (ফুটবল) মার্কায় পান ১২৮ ভোট এবং মো: জহির আলম (টেলিভিশন) মার্কায় ৭৫ ভোট।
অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে মো: শহীদুল্লাহ কাজল (শাপলা ফুল) মার্কায় ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতেয়ার উদ্দিন চৌধুরী (তালা চাবি) মার্কায় পান ১৫৪ ভোট।
সমাজ সেবা ও উন্নয়ন সম্পাদক পদে মো: লোকমান হাকিম হীরা (চশমা) মার্কায় ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জহির উদ্দিন তালুকদার (টেবিল) মার্কায় পান ১৩৯ ভোট।
তথ্য ও প্রচার সম্পাদক পদে মো: নুরুল ইসলাম (বই) মার্কায় ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জসিম উদ্দিন (টেলিফোন) মার্কায় পান ১৮৮ ভোট।
দপ্তর সম্পাদক পদে মানিক রতন নাথ (তারা) মার্কায় ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদুল ইসলাম তালুকদার (মাছ) মার্কায় পান ১২০ ভোট এবং মো: আব্দুল মোনাফ (দোয়েল পাখি) মার্কায় পান ৮১ ভোট।
অন্যদিকে কার্য্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অর্পন সাহা (মোরগ) মার্কায় ২১০ ভোট, মো: মোজাহেরুল ইসলাম ওয়াসিম (আম) মার্কায় ২০৯ ভোট, মো: আরফান আলী (প্রজাপতি) মার্কায় ১৮৬ ভোট, মো: আলমগীর (গরুর গাড়ী) মার্কায় ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন রানা (কলসি) মার্কায় পেয়েছেন ১৭৮ ভোট, মো: ইকবাল আহম্মেদ (চাকা) মার্কায় পেয়েছেন ১৪৮ ভোট ও মো: খোরশেদ (বালতি) মার্কায় পেয়েছেন ১২০ ভোট।
রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড’র ১১তম ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সেলিম ও সদস্য হিসেবে মো: জমির উদ্দিন এবং হাজী মো: আবদুল জব্বার দায়িত্ব পালন করেন।
এদিকে রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড’র ১১তম ব্যবস্থাপনা পরিষদেও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামীলীগ ও জেলা বিএনপির নেতা-কর্মীরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরাসহ নানা শ্রেণি পেশার মানুষ। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংগঠনের সাথে জড়িত ব্যবসায়ীদের আশা আকাঙ্খা পূরণে কাজ করবেন সকলের প্রত্যাশা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited