নিজস্ব প্রতিবেদক | ০২:৩৯ এএম, ২০২০-১২-১৫
কুষ্টিয়া জেলার পাঁচ রাস্তার মোড় শাপলা চত্ত্বরে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিগণ। সোমবার (১৪/১২/২০২০) সকাল ১০.০০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে সড়কের পাশে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামীর(অতিরিক্ত সচিব) উপস্থিতিতে বোর্ডের সদস্য প্রশাসন ও সদস্য সচিব জনাব আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), জনাব মোঃ আব্দুল আজিজ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, বান্দরবান পার্বত্য জেলার ইউনিট অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম, জনাব কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, সহকারী সচিব জনাব মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটি প্রকৌশলী শাখার সহকারী প্রকৌশলী (সিভিল) মিজ্ ত্রয়া সরকার, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলাম, খাগড়াছড়ি ইউনিট অফিসের সহকারী প্রকৌশল (সিভিল) জনাব মোঃ খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা জনাব সাগর পাল, মিজ্ ডজী ত্রিপুরা, সহকারী পরিকল্পনা কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের আওতায় সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নেক্কার জনক ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। বোর্ডের প্রধান কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ করার পর বেলা ১১.৫০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে “ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাইংওয়াই ম্রো গবেষণা কর্মকর্তা উপস্থাপনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), বোর্ডের সদস্য প্রশসন ও সদস্য সচিব জনাব আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), বান্দরবান পার্বত্য জেলার ইউনিট অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম, উন্নত জাতের বাশ প্রকল্পের ফিল্ড ম্যানেজার জনাব বিধান চাকমা, মিজ ডজী ত্রিপুরা, সহকারী পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ।
বক্তারা বলেন কুষ্টিয়া জেলার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ঘটনা একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জার, নিন্দনীয় ও নেক্কারজনক। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে শুধু আঘাত করা হয়নি বাংলাদেশকে আঘাত করা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধ চেতনাকে নৎসাত করার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বাংলাদেশের ১৬ কোটি মানুষের সামনে প্রকাশে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী ও পরাজিত শক্তিকে চিরতরে মুঁছে ফেলার আহবান জানান।
প্রতিবাদ সভায় সভাপতি হাজার বছরের বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে জন্ম হয়েছে বলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও সাংবিধান রচিত হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ভাগ্যোন্নয়নের জন্য বিশেষ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নদ্রষ্টা প্রসূত একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা সাংবিধানিক দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলও পিছিয়ে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি স্বাধীন বাংলাদেশের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুশিয়ারি করে বলেন বাংলাদেশ যখন বিশে^র দরবারে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিতি লাভ করছে তখন ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং এ দেশের স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত।
বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি যাতে বিশে^র মানচিত্রের কাছে মাথা উচুঁ করে দাঁড়াতে না পারে সেজন্য একটি মহল সবসময় অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া জেলায় স্থাপিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর ভাংচুরের ঘটনা অত্যন্ত নিকৃষ্ট চিন্তা ও হীনমানসিকতা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। স্বাধীনতার প্রায় ৫০(পঞ্চাশ) বছরে এসে এধরনের নেক্কারজনক ঘটনা নিছক পর্ব পরিকল্পিত। এছাড়া তিনি জনগণের সাথে এক কাতারে এর বিরোধী কঠোর অবস্থানের মাধ্যমে সকলকে সজাগ থাকার আহবান এবং এ ধরনের নেক্কানজন ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited