নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ এএম, ২০২০-১২-০৪
আসন্ন পৌর নির্বাচনে রাঙামাটি পৌরসভায় মেয়র পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। দলটির জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির জানিয়েছেন, রাঙামাটি পৌর নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলীয় মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেয়র প্রার্থী বাছাই সংক্রান্ত প্রস্ততি সভা করা হয়েছে।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ শাহআলম, সহ-সভাপতি সুশোভন দেওয়ান আগা, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট পনির, আলী বাবর, বাবুল আলী, আব্দুল কুদ্দুসসহ, পৌরবিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকগণ উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বলে জানাগেছে।
সভায় নীতিগত সিদ্ধান্তের আলোকে বিএনপির দলীয় সমর্থনে মেয়রপদে নির্বাচন করতে আগ্রহীদের জন্য আগামী ৬ই ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হবে। যে সকল আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা তাদের সংগৃহিত মনোনয়ন আবেদন ফরম পরদিন ৭ই ডিসেম্বর সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিবেন।
বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন গুলো যাচাই-বাছাই করে নির্ধারিত ও সম্ভাব্য নামগুলো ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট পাঠানো হবে। চূড়ান্ত ঘোষনা সেখান থেকেই দেওয়া হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited