মাহাদি বিন সুলতান | ০৬:৩০ পিএম, ২০২৫-১১-১১
রাঙামাটির নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ ও সার-বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা সদরের জেলা পরিষদ রেস্টহাউস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজিজুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার মল্লিক,সহ বিভিন্ন কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।
প্রশিক্ষণে বসতবাড়িতে সবজি ও মশলা উৎপাদন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সবজি চাষের গুরুত্ব, রবি মৌসুমে প্রধান শাকসবজি উৎপাদন কৌশল, শাকসবজির রোগবালাই ব্যবস্থাপনা, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে সার, বিভিন্ন জাতের সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে অনাবাদি ও পতিত জমিকে চাষযোগ্য করে তোলা এবং পারিবারিক পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য।
এতে একদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষকের আর্থিক উন্নয়নও সম্ভব হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited