মনির হোসেন | ১০:২০ পিএম, ২০২৬-০৮-২৮
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রিজার্ভ বাজার একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চন্দ্রঘোনা একাদশ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় চন্দ্রঘোনা একাদশ ২ গোল করে জয় নিশ্চিত করে। বিপরীতে রিজার্ভ বাজার একাদশ করে ১ গোল।
খেলা শেষে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা একাদশকে ট্রফি ও ৫০ হাজার টাকা এবং রানার্সআপ রিজার্ভ বাজার একাদশকে ট্রফি ও ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন এবং আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক নেজাম উদ্দিন।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited