মাহাদি বিন সুলতান | ১১:৫০ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটির নানিয়ারচরে সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান জানান, “নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ পূরণ হয়েছে।
আমাদের টিম প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। রেজিস্ট্রেশনকৃত সকল শিশুদের মধ্যে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited