নানিয়ারচরে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত


মাহাদি বিন সুলতান    |    ১১:৫০ পিএম, ২০২৫-১১-১০

নানিয়ারচরে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচরে সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা

অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান জানান, “নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ পূরণ হয়েছে।

আমাদের টিম প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। রেজিস্ট্রেশনকৃত সকল শিশুদের মধ্যে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।