বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্র্যাকের সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫০ পিএম, ২০২৫-১১-১০

বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্র্যাকের সভা

রাঙামাটির বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার উম্মে সাইকা

প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর প্রকল্প কর্মকর্তা সুইসাইন মারমা। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সংগঠক লিটন চাকমা

সভায় স্বাস্থ্যকর্মী, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রেজেন্টেশনে সুইসাইন মারমা বলেন, “জলবায়ু সংবেদনশীল রোগ হলো এমন স্বাস্থ্যগত অবস্থা যা জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়।

এর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিবর্তন, চরম আবহাওয়ার ঘটনা ও পরিবেশগত অবক্ষয়।”

তিনি আরও বলেন, এসব পরিবর্তনের ফলে ভেক্টর বাহিত, শ্বাসতন্ত্রের, পানিবাহিত রোগ, জলবায়ু-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকি, প্রজনন ও মা-শিশু স্বাস্থ্য সমস্যা, তাপমাত্রাজনিত স্বাস্থ্য সমস্যা এবং নন-কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাচ্ছে।