নিজস্ব প্রতিবেদক | ০৬:৫০ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটির বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার উম্মে সাইকা।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর প্রকল্প কর্মকর্তা সুইসাইন মারমা। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সংগঠক লিটন চাকমা।
সভায় স্বাস্থ্যকর্মী, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রেজেন্টেশনে সুইসাইন মারমা বলেন, “জলবায়ু সংবেদনশীল রোগ হলো এমন স্বাস্থ্যগত অবস্থা যা জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়।
এর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিবর্তন, চরম আবহাওয়ার ঘটনা ও পরিবেশগত অবক্ষয়।”
তিনি আরও বলেন, এসব পরিবর্তনের ফলে ভেক্টর বাহিত, শ্বাসতন্ত্রের, পানিবাহিত রোগ, জলবায়ু-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকি, প্রজনন ও মা-শিশু স্বাস্থ্য সমস্যা, তাপমাত্রাজনিত স্বাস্থ্য সমস্যা এবং নন-কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited