আইয়ুব চৌধুরী | ০১:১৩ এএম, ২০২৫-১০-২১
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় অনুমোদনবিহীন বার্নিশের কাজে ব্যবহৃত স্পিরিট রাখার অভিযোগে দুই দোকানিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলা সদরের বিসমিল্লাহ হার্ডওয়ার ও বণিক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অনুমোদনবিহীন বার্নিশের স্পিরিট রাখার প্রমাণ পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ও ৩২(ক) ধারার আওতায় দোকানদারদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক আব্দুল হামিদ (৪৫) এবং বণিক এন্টারপ্রাইজের মালিক জিকো তনচংগা (২১)।
তাদের প্রত্যেককে নগদ ৫,০০০ টাকা জরিমানা ও একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দণ্ডপ্রাপ্তদের রাঙামাটির উদ্দেশ্যে নিয়ে যান।
অভিযানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited