অহিদুল ইসলাম অভি | ০৩:৪২ পিএম, ২০২৫-১০-১০
রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন জেলে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে, বরকল উপজেলার ২ নম্বর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায়।
বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. সুমনের বাড়ি সিলেট জেলায়। আহতরা হলেন—
মো. আয়াতুল (৩০), কুমিল্লা সদর উপজেলা
মো. মামুন (২৭), খুলনার দিঘুলিয়া থানা
মো. সুমন (৩৭), নোয়াখালী
মো. রাজু (৪০), রাজশাহী
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে মো. মোতালেব সওদাগরের নৌকায় করে ছয়জন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে, বজ্রাঘাতে ঘটনাস্থলেই সিলেটের মো. সুমনের মৃত্যু হয় এবং অন্য চারজন আহত হন।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited