নিজস্ব প্রতিবেদক | ০৮:৩২ পিএম, ২০২৪-০৩-১০
‘কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান ” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শনিবার ৯ মার্চ যথাযথ মর্যাদায় রাঙামাটি জেলা পুলিশ ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালন করেছে।
দিবসটি উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার)। এসময় রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সভায় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিটের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited