নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২৪-০৩-০৬
প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন-২০২৪ এর আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ জুনাইদ।
কাউখালি উপজেলা ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হকের সঞ্চালনায় এসময় জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি ক্বারী মাওলানা মোঃ ওসমান গনি চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল হাসেম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোঃ বখতিয়ার উদ্দিন, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদীন, শান্তিনগর জামে মসজিদের খতীব মাওলানা শফিউল আলম সহ বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, ইমাম ও খতীবগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লিগ্যাল এইড অফিসার জানান, আলেমরা সমাজ বিনির্মানে কাজ করেন। আপনারা চাইলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অনেক ভূক্তভোগী পরিবারের সদস্য কে বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করতে পারেন। আইনি সেবা নিতে গিয়ে দালালদের ফাদে পা দিবেন না।
তিনি আরো বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ ও বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন হয়েছে।লিগ্যাল এইড বিনামূল্যে যে কোন বিরোধ নিষ্পত্তি করে থাকে। প্রতি মাসের প্রথম সোমবার জেলার লংগদুতে লিগ্যাল এইড অফিস কার্যক্রম চালু করার কথাও জানান তিনি।
এর আগে নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা করে প্রতিষ্ঠানটি। আলোচনা সভা শেষে জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ ৩ইমামের মাঝে সনদ বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited